দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের কেন্দ্রীয় ইয়াজদ প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক হামলার সময় নিক্ষেপ করা একটি মার্কিন ‘বাঙ্কার বাস্টার’ বোমা সফলভাবে নিষ্ক্রিয় ও অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার ইয়াজদের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপ-গভর্নর ইসমাইল দেহেস্তানি জানান, বোমাটি শহরের একটি আবাসিক এলাকায় পড়ে বিস্ফোরিত না হয়ে প্রায় ১৩ মিটার গভীরে মাটির নিচে আটকে ছিল।
তিনি বলেন, বোমাটি জিবিইউ-৩৯ ধরনের বাঙ্কার বাস্টার হিসেবে শনাক্ত করা হয়েছে।
দেহেস্তানি আরও জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিট এবং প্রাদেশিক পুলিশ বাহিনীর যৌথ প্রচেষ্টায় কঠোর নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা মেনে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, পুরো প্রক্রিয়া কোনো ধরনের বিস্ফোরণ বা হতাহতের ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে এবং পরে বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
/অ