দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়ার বিস্তীর্ণ এলাকা।
শনিবার (১৮ এপ্রিল) সকালে ৫ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে কম্পনের উৎস হওয়ায় এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রাজধানী ইসলামাবাদ ছাড়াও পেশোয়ার, চিত্রাল, সোয়াত, মালাকান্দ, চারসাদ্দা, বাট্টাগ্রাম, মানসেহরা ও শাংলাসহ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
হঠাৎ কম্পনে অনেক বাসিন্দা ঘরবাড়ি ও কর্মস্থল ছেড়ে খোলা স্থানে বেরিয়ে আসেন। সাতসকালের এ ভূমিকম্পে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দুর্গম এলাকাগুলো থেকে ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসে কি না, তা পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।
জে আই