দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শত্রুর সঙ্গে তথ্য আদান-প্রদানে জড়িত থাকার অভিযোগে ইরানে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। রাষ্ট্র-সংযুক্ত সংবাদমাধ্যম এসএনএন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করে সংবেদনশীল স্থান, বিশেষ করে বিভিন্ন সেবা কেন্দ্র ও অবকাঠামোর তথ্য সরবরাহ করছিলেন। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিকস সরঞ্জাম, স্যাটেলাইট যন্ত্রপাতি এবং অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একাধিক অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পরও একই ধরনের ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হয়েছিল।
এদিকে সম্প্রতি সংশোধিত গুপ্তচরবৃত্তি আইনে অভিযুক্তদের জন্য মৃত্যুদণ্ড ও সম্পত্তি জব্দের বিধান রাখা হয়েছে, যা এ ধরনের অপরাধের শাস্তি আরও কঠোর করেছে।
সূত্র: আল–জাজিরা
/অ