দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় বসার আগে সতর্ক অবস্থান নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তারা সদিচ্ছা নিয়ে আলোচনায় গেলেও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা নেই।
ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু আমরা বিশ্বাস করি না।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকারের একটি চুক্তির জন্য প্রস্তুত থাকে, তাহলে ইরানও সমঝোতায় যেতে পারে।
তার ভাষায়, ‘দুঃখজনকভাবে আমেরিকানদের সঙ্গে আমাদের অতীতের আলোচনার অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্যেই শেষ হয়েছে।’
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই উচ্চপর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন
এমএস/