দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েতের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি।
বুধবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘তীব্র শত্রুতাপূর্ণ ইরানি হামলার’ জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং মোট ২৮টি ড্রোন ভূপাতিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, কুয়েতের সশস্ত্র বাহিনী বিপুলসংখ্যক ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে কিছু দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালায়।
মন্ত্রণালয় জানায়, এসব হামলার ফলে তেল অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র এবং পানি শোধনাগার কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি বলেন, তেহরান আলোচনার জন্য একটি ‘কার্যকর’ ১০ দফা প্রস্তাব দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
/অ