দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় কাজ করা মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবিলম্বে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়েছে।
অভিশংসন এবং সংবিধানের ২৫তম সংশোধনীর প্রয়োগ ঘটিয়ে তাকে পদ থেকে সরানোর দাবি তুলেছে তারা।
১৯০৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘ ১১৭ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান গ্রহণ করল সংগঠনটি।
এই বিষয়ে এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক কড়া বিবৃতিতে ট্রাম্পকে ‘অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি আরও জানিয়েছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কথাবার্তা ও আচার-আচরণ কেবল উদ্বেগজনকই নয়, বরং তা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। সূত্র: আলজাজিরা
কে