দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় দেশব্যাপী ১৫ দিনের ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে মাদাগাস্কার।
মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা এক বিবৃতিতে জানায়, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে পুরো দ্বীপজুড়ে গভীর সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যতিক্রমী ও জরুরি পদক্ষেপ নিতে পারবে, যাতে দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং জনসেবা কার্যক্রম চালু রাখা যায়।’
এদিকে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার দেশজুড়ে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে এবং অনেক এলাকায় জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স
/অ