দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, শিরাজে তাদের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার জবাবে সৌদি আরবের জুবাইল অঞ্চলে পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, জুবাইলে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সাদরা, এক্সনমোবিল এবং ডার্ক কেমিক্যালের স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া জুয়াইমাহ এলাকায় অবস্থিত মার্কিন কোম্পানি শৌরদান ফিলিপসের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে আইআরজিসি।
ইরানি কর্মকর্তারা আগেই সতর্ক করে বলেছিলেন, তাদের বিদ্যুৎকেন্দ্র বা সেতুর মতো অবকাঠামোয় হামলা হলে তার জবাবে পুরো অঞ্চলে অনুরূপ স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেন এবং তা না হলে হামলা জোরদারের হুঁশিয়ারি দেন। এর পরিপ্রেক্ষিতেই উত্তেজনা আরও বৃদ্ধি পায়।