দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, যেকোনো সম্ভাব্য স্থল অভিযানের ক্ষেত্রে শত্রুপক্ষের কোনো সেনাকে জীবিত ফিরে যেতে দেওয়া হবে না। তিনি এই মন্তব্য রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে করেছেন।
হাতামি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে। শত্রুর প্রতিটি পদক্ষেপ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং সময়মতো যথাযথ জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।’
তিনি অপারেশনাল কমান্ডগুলোর প্রতি নির্দেশ দেন, সম্ভাব্য হামলার কৌশল মোকাবিলায় দ্রুত প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে। সেনাপ্রধান আরও বলেন, ‘দেশের সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে—জনগণ বিপদের মধ্যে থাকলে অন্য কোথাও নিরাপত্তা থাকা গ্রহণযোগ্য নয়।’
এর আগে, গত শনিবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে এবং ইতিমধ্যেই অনেক সেনা সেখানে পৌঁছেছে।
এমএস/