দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির দায়িত্বে থাকা ইরানের নৌ-কমান্ডার আলীরেজা তাঙসিরির নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ আইআরজিসির ওই বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘তাঙসিরি ইরানের নৌবাহিনীকে সংগঠিত করেছিলেন এবং দেশের উপকূল ও দ্বীপগুলো রক্ষায় একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সম্প্রতি এক হামলায় গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।’
এর আগে গত ২৬ মার্চ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তাঙসিরি নিহত হয়েছেন বলে দাবি করেছিল ইসরায়েল। তবে সে সময় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।
আলীরেজা তাঙসিরি ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন, যাকে এর আগেও একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছিল বলে বিভিন্ন সময় দাবি করা হয়। ২০১৮ সালে তিনি নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পান এবং তার প্রধান দায়িত্ব ছিল আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা তদারকি করা।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে আইআরজিসি। সে সময় প্রণালিটি দিয়ে চলাচলকারী একাধিক বিদেশি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে, যা তাঙসিরির নির্দেশেই পরিচালিত হয়েছিল বলে ইরানি সূত্রে উল্লেখ করা হয়।
এমএস/