দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এ পর্যন্ত ৪ হাজার ৮২৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে ১১১ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। এর পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে পৃথক সামরিক অভিযান শুরু করে, যার জবাবে ইরান পাল্টা হামলা চালাতে থাকে।
যুদ্ধের শুরু থেকে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এমএস/