দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র তৈরির জায়ান্ট প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস -এর সঙ্গে যুক্ত একটি কারখানায় অগ্নিসংযোগ করা হয়েছে। একটি গোপন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
চেক কর্তৃপক্ষ ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তারা এর পেছনে কোনো ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ আছে কি না তা খতিয়ে দেখছে।
স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) ভোরে ওই হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। এটি মূলত একটি চেক কোম্পানি এবং এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত একটি স্থাপনা ছিল।
এলবিট সিস্টেমস নিজেদেরকে ইসরায়েলি সামরিক বাহিনীর স্থল ও আকাশপথের অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে দাবি করে থাকে। গাজা ও ইরানে ইসরায়েলের চলমান যুদ্ধগুলোতে তাদের উৎপাদিত অস্ত্র ব্যবহৃত হচ্ছে।
এদিকে ‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামক একটি গোষ্ঠী টেলিগ্রামে জানিয়েছে, ‘এই প্রতিষ্ঠানটি ইসরায়েলের বৃহত্তম অস্ত্র নির্মাতার ইউরোপীয় কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’
তারা আরও যোগ করে, ‘সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে মিনতি করার মতো সময় আমাদের নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’