দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বাসিজ একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী। এটি ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উদ্যোগে গঠিত হয়। এই বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অধীন পরিচালিত হয়।
বাসিজ বাহিনীতে মূলত দেশপ্রেম ও আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ সাধারণ নাগরিকরা যোগ দেন। তবে বিশ্লেষকদের মতে, কিছু তরুণ বিভিন্ন সুযোগ-সুবিধা ও অর্থনৈতিক কারণে এই বাহিনীতে যুক্ত হন।
এই বাহিনীকে আদর্শিকভাবে দৃঢ় হিসেবে বিবেচনা করা হয় এবং এতে প্রধানত তরুণ ও নিম্নআয়ের শ্রেণির সদস্যদের উপস্থিতি বেশি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, বাসিজ বাহিনীর সদস্যসংখ্যা প্রায় ৪ লাখ ৫০ হাজার। এর মধ্যে যোগাযোগ ও সামাজিক কার্যক্রমে যুক্ত সদস্যরাও অন্তর্ভুক্ত।
দেশের অভ্যন্তরে বিক্ষোভ দমনে বাসিজ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ২০০৯ সালের ‘গ্রিন রেভল্যুশন’ এবং ২০২২-২৩ সালের ‘উইমেন, লাইফ, ফ্রিডম’ আন্দোলনসহ সাম্প্রতিক বিভিন্ন বিক্ষোভ মোকাবিলায় এই বাহিনীর সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে।
সূত্র: আল জাজিরা
এমএস/