• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

জ্বালানি ঘাটতির শঙ্কায় সাপ্তাহিক ছুটি ৩ দিন করল শ্রীলঙ্কা

দেশ টিভি ডেস্ক
  ১৭ মার্চ ২০২৬, ১২:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংঘাতের ধাক্কা এবার সরাসরি লেগেছে এশিয়ার দেশগুলোর জ্বালানি ব্যবস্থায়। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কা সপ্তাহে আরও এক দিন ছুটি ঘোষণা করেছে। এর ফলে দেশটিতে আপাতত সাপ্তাহিক ছুটি দাঁড়াচ্ছে ৩ দিনে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুধু শ্রীলঙ্কাই নয়, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশসহ বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে নিচ্ছে কঠোর পদক্ষেপ। এতে করে পুরো অঞ্চলে নতুন করে ব্যয়সংকোচনের বাস্তবতা সামনে এসেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ হিসেবে শ্রীলঙ্কা সপ্তাহে আরও এক দিন ছুটি ঘোষণা করেছে। দেশটির সরকার জানিয়েছে, প্রতি বুধবার এখন থেকে সরকারি ছুটি থাকবে।

সোমবার জরুরি বৈঠকে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে বলেন, ‘আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তবে ভালো কিছুর আশা রাখতেও হবে’। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঘাটতির মুখে পড়েছে দেশটি।

এই প্রণালি দিয়ে আগে উপসাগরীয় অঞ্চল থেকে এশিয়ায় প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হতো। গত বছর এই পথ দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশই গন্তব্য ছিল এশিয়া।

অবশ্য যুদ্ধের পর থেকে এশিয়ার বিভিন্ন দেশ জ্বালানি সাশ্রয়ে ব্যয়সংকোচনমূলক নানা পদক্ষেপ নিচ্ছে। থাইল্যান্ডে মানুষকে স্যুটের বদলে হাফহাতা পোশাক পরার আহ্বান জানানো হয়েছে, যাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমে। মিয়ানমারে ব্যক্তিগত গাড়ি লাইসেন্স নম্বর অনুযায়ী এক দিন পরপর চালানোর অনুমতি দেয়া হচ্ছে।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ে দেশজুড়ে নির্ধারিত লোডশেডিং চালু করা হয়েছে। ফিলিপাইনে কিছু সরকারি দপ্তরে সপ্তাহে অন্তত এক দিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অপ্রয়োজনীয় সরকারি ভ্রমণ নিষিদ্ধ করেছেন।

ভিয়েতনাম সরকার নাগরিকদের বেশি সময় বাসায় থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সাইকেল চালানো, কারপুল করা, গণপরিবহন ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করার আহ্বান জানানো হয়েছে।

বিবিসি বলছে, শ্রীলঙ্কায় নতুন চার দিনের কর্মসপ্তাহ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে স্বাস্থ্য ও অভিবাসনসহ জরুরি সেবা দেয়া সরকারি প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের পরিবর্তে বুধবার ছুটি নির্ধারণ করা হয়েছে, যাতে টানা তিন দিন সরকারি অফিস বন্ধ না থাকে।

এছাড়া শ্রীলঙ্কায় এখন থেকে গাড়িচালকদের ‘ন্যাশনাল ফুয়েল পাস’ নিবন্ধন করতে হবে। আর এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে কিছু মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ব্যক্তিগত গাড়ির জন্য ১৫ লিটার এবং মোটরসাইকেলের জন্য ৫ লিটার জ্বালানির কোটা খুবই কম।

আরও পড়ুন

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট / ট্রাম্পের সঙ্গে বিশ্বনেতাদের সম্পর্ক কখনো ভালো, কখনো খারাপ কাটে

এর আগে ২০২২ সালে দক্ষিণ এশিয়ার এই দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় প্রথম এই জ্বালানি রেশনিং পদ্ধতি চালু করা হয়েছিল। তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় প্রয়োজনীয় পণ্য আমদানি এবং জ্বালানি কেনা সম্ভব হচ্ছিল না।

আর গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই তেলের দাম বেড়ে গেছে। বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে।

কে

  • ছুটি
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি: অতিরিক্ত ক্লাস নিয়ে যা জানা গেল
শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি: অতিরিক্ত ক্লাস নিয়ে যা জানা গেল
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল
ঈদের ছুটিতে ঘুরে আসুন কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে
ঈদের ছুটিতে ঘুরে আসুন কুমিল্লার অর্ধশতাধিক বিনোদন কেন্দ্রে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।