দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাণিজ্যিক ফ্লাইটের ওপর জারি করা আকাশসীমা সংক্রান্ত একটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় আবারও সংযুক্ত আরব আমিরাতের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিসিএএ) সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিতের এই সিদ্ধান্ত জানায়। খবর বিবিসি
আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জিসিএএ আকাশপথের পূর্ণ ও সাময়িক বন্ধের ঘোষণাটি একটি ‘ব্যতিক্রমী সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে গ্রহণ করেছে। মূলত ফ্লাইটের যাত্রী, ক্রু এবং আমিরাতের ভূখণ্ডকে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত।
জিসিএএ জানিয়েছে, নিরাপত্তা ও অপারেশনাল ঝুঁকিগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে আকাশপথ বন্ধ করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান জাতীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন সোমবার থেকে তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে পুনরায় কার্যক্রম শুরু করেছিল।
এর আগে অগ্নিকাণ্ডের ঘটনার পর ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে দুবাই সিভিল এভিয়েশন অথরিটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছিল।
দেশের অন্য প্রধান বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজও আবুধাবি থেকে তাদের ‘সীমিত বাণিজ্যিক ফ্লাইট’ পরিচালনা করছিল।
ইতিহাদ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ব্যাপক নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’