দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এখন পর্যন্ত দুই দফায় হামলা থেকে বেঁচে গেছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে উদ্ধৃত করে জানানো হয়, ইরানের জাহরমের সংসদ সদস্য মোহাম্মদ রেজা রেজাই কোচি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলার সময় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার সাথেই ছিলেন। তবে তিনি হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।
কোচি আরও বলেন, নতুন নেতা যে হাসপাতালে ছিলেন, সেখানেও হামলা চালানো হয়েছিলো। কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এতে সফল হতে পারেনি।
তবে ইরানি এমপি সেই হাসপাতালের নাম বলেননি, এমনকি হাসপাতালের স্থান নিয়েও কোনো আভাস দেননি।
সূত্র: বিবিসি বাংলা