দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানি ড্রোন হামলায় বাহরাইনের একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাটি মূলত বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইরানি আগ্রাসনে নির্বিচারে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং ড্রোন হামলার ফলে একটি পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বাহরাইনের এই ঘোষণার পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের দক্ষিণ উপকূলে কিশম দ্বীপে একটি স্বাদু পানিশোধন কেন্দ্রে মার্কিন হামলার নিন্দা জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার সেই বক্তব্যের একদিন পরেই বাহরাইনে এই হামলার ঘটনা ঘটলো।
আরাঘচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, ‘কিশম দ্বীপে একটি স্বাদু পানি শোধন কেন্দ্রে হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি জঘন্য ও হতাশাজনক অপরাধ করেছে।’
তিনি বলেন, এর ফলে ৩০টি গ্রামের পানি সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সতর্ক করে দিয়ে বলেন, ইরানের অবকাঠামোতে হামলা চালানো একটি ‘মারাত্মক পরিণতিসহ বিপজ্জনক পদক্ষেপ।’
আরাঘচি আরও যোগ করেন, এই হামলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রই একটি নতুন নজির স্থাপন করেছে।
এবি/