দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি দাবি করেন, গত সপ্তাহে যুদ্ধ শুরুর পর থেকে তার দেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে।
তিনি লেখেন, ‘আমাকে জানানো হয়েছে যে কয়েকজন আমেরিকান সৈন্যকে বন্দি করা হয়েছে।’
পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গোপন করার চেষ্টা করছে। কিন্তু আমেরিকানরা দাবি করছে, তারা যুদ্ধে নিহত হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দ্রুতই এই দাবি প্রত্যাখ্যান করে। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা মিথ্যা ছড়ানো এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য যা পারে সবই করছে। এটি তার আরেকটি স্পষ্ট উদাহরণ।’
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)–এর এক মুখপাত্র আল জাজিরা আরবিকে দেওয়া বিবৃতিতেও একই বক্তব্য দেন। তিনি বলেন, ‘মার্কিন সেনা আটকের দাবি ইরানের মিথ্যা ও প্রতারণার আরেকটি উদাহরণ।’
সূত্র: আলজাজিরা
/অ