দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর বিমানবন্দর এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দাবি করা হয়েছে।
শনিবার প্রকাশিত বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে কোনো স্থাপনায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এমএস/