দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ‘মাঝারি ও উচ্চ-মাঝারি মানের’ গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জাম নিয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যেতে পারবে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘চিরস্থায়ী’ যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র মজুদ আছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সময় সোমবার (২ মার্চ) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।
ট্রাম্প লিখেন, ‘আমাদের কাছে এই ধরণের অস্ত্রের কার্যত অসীম সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্র এখন অস্ত্রে সজ্জিত এবং বড় ধরণের জয়ের জন্য প্রস্তুত!!!’
নিজের সর্বশেষ বক্তব্যে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের সমালোচনা করে অভিযোগ করেন, বাইডেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত উচ্চমানের’ অনেক বেশি অস্ত্র সরবরাহ করেছেন।
উল্লেখ্য, জো বাইডেন তার চার বছরের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল (৩০০ কিমি) দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
এবি/