দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সংলাপে যাবে না।
সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লারিজানি সেই সব প্রতিবেদনের জবাব দেন, যেখানে বলা হয়েছিল— ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নতুন উদ্যোগ নিয়েছে।
'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর বরাত দিয়ে 'আল জাজিরা'র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, লারিজানি ওমানের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করার চেষ্টা করেছেন।
সেই খবরের প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।’
পৃথক একটি পোস্টে লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শূন্য অলীক কল্পনা দিয়ে তিনি এই অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছেন।’
লারিজানি আরও বলেন, ‘তিনি (ট্রাম্প) এখন আমেরিকান সৈন্যদের আরও প্রাণহানি নিয়ে চিন্তিত। নিজের বিভ্রান্তিকর চিন্তাধারার মাধ্যমে তিনি আমেরিকা ফার্স্ট (সবার আগে আমেরিকা) স্লোগানকে ইসরায়েল ফার্স্ট (সবার আগে ইসরায়েল)-এ রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার লালসার জন্য আমেরিকান সেনাদের বিসর্জন দিচ্ছেন।’
এবি/