দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যৌথ মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটির ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা এখন তার উত্তরসূরি নির্বাচনের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
প্রায় চার দশক শাসন করা এই প্রবীণ নেতা কোনো আনুষ্ঠানিক উত্তরসূরি ঘোষণা করে যাননি। ফলে সংবিধান অনুযায়ী, ৮৮ জন জ্যেষ্ঠ আলেম নিয়ে গঠিত নির্বাচিত পরিষদ—অ্যাসেম্বলি অব এক্সপার্টস—নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে।
১৯৭৯ সালে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এ দায়িত্ব মাত্র একবারই পালন করেছে এই পরিষদ। তিন দশকের বেশি আগে আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেনির মৃত্যুর পর দ্রুততার সঙ্গে খামেনিকে নির্বাচিত করা হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে শাসকগোষ্ঠী স্থিতিশীলতার বার্তা দিতে দ্রুত পদক্ষেপ নিতে চাইবে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা করতে অ্যাসেম্বলি অব এক্সপার্টস শিগগিরই বৈঠকে বসবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যৌথ মার্কিন-ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকবে—এ অবস্থায় পরিষদ আদৌ নিরাপদে বৈঠক করতে পারবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা হতে হলে তাকে পুরুষ, ধর্মীয় আলেম, রাজনৈতিকভাবে দক্ষ, নৈতিক কর্তৃত্বসম্পন্ন এবং ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি অনুগত হতে হবে। পরিষদ চাইলে ব্যাখ্যার মাধ্যমে সংস্কারপন্থি আলেমদের বাদ দিতে পারে—যারা সামাজিক স্বাধীনতা ও বাইরের বিশ্বের সঙ্গে সম্পৃক্ততার পক্ষে।
বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতে সম্ভাব্য কয়েকজনের নাম আলোচনায় রয়েছে-
মোজতাবা খামেনি (৫৬)
খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা পর্দার আড়ালে প্রভাবশালী হিসেবে পরিচিত। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং এর স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে পিতা থেকে পুত্রের কাছে নেতৃত্ব হস্তান্তর সমর্থনযোগ্য নয়। এছাড়া মোজতাবা উচ্চপদস্থ আলেম নন এবং শাসনব্যবস্থায় তার কোনো আনুষ্ঠানিক পদ নেই। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
আলিরেজা আরাফি (৬৭)
কম পরিচিত হলেও আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম এবং সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। তিনি খামেনির ঘনিষ্ঠ ছিলেন। বর্তমানে তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের উপ-চেয়ারম্যান এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি ইরানের সেমিনারি ব্যবস্থার প্রধানও। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের অ্যালেক্স ভাতাঙ্কার মতে, গুরুত্বপূর্ণ কৌশলগত পদে আরাফিকে নিয়োগ দিয়ে খামেনি তার প্রশাসনিক দক্ষতার ওপর আস্থা দেখিয়েছিলেন। তবে তিনি রাজনৈতিকভাবে হেভিওয়েট নেতা নন এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও নেই। প্রযুক্তি-সচেতন, আরবি ও ইংরেজিতে দক্ষ এবং ২৪টি বই ও প্রবন্ধের লেখক হিসেবেও পরিচিত।
মোহাম্মদ মেহদি মিরবাগেরি
৬০ বছর বয়সী কট্টরপন্থি এই আলেম অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল অংশের প্রতিনিধিত্ব করেন। ইরানওয়্যার-এর তথ্য অনুযায়ী, তিনি পশ্চিমবিরোধী এবং বিশ্বাস করেন, মুমিন ও কাফেরদের মধ্যে সংঘাত অনিবার্য। বর্তমানে তিনি কুমে অবস্থিত ইসলামিক সায়েন্সেস একাডেমির প্রধান।
হাসান খোমেনি
ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেনির নাতি হওয়ায় হাসান খোমেনির ধর্মীয় ও বিপ্লবী বৈধতা রয়েছে। তিনি খোমেনি মাজারের তত্ত্বাবধায়ক। তবে ৫০ বছর বয়সী হাসান খোমেনি কোনো নির্বাচিত সরকারি পদে ছিলেন না এবং দেশের নিরাপত্তা কাঠামো বা শাসকগোষ্ঠীর মধ্যে তার প্রভাব সীমিত। সহকর্মীদের তুলনায় তিনি কম কট্টরপন্থি হিসেবে পরিচিত। ২০১৬ সালে তাকে অ্যাসেম্বলি অব এক্সপার্টস নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া হয়েছিল।
হাশেম হোসেইনি বুশেহরি
ষাটোর্ধ্ব বুশেহরি একজন জ্যেষ্ঠ আলেম এবং উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কিত। তিনি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের প্রথম উপ-চেয়ারম্যান। খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও দেশের ভেতরে তার প্রোফাইল তুলনামূলকভাবে নিচু এবং আইআরজিসির সঙ্গে শক্ত সম্পর্ক আছে—এমন তথ্য জানা যায় না।
সূত্র : সিএনএন
/অ