দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিভিয়ার রাজধানী লা পাজ শহরের কাছে ব্যাংকনোট বহনকারী বলিভিয়ার একটি সামরিক কার্গো বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
এই ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া টাকা লুট করতে আসা জনতাকে পুলিশ তাড়িয়ে দেয়।
স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, সি-১৩০ হারকিউলিস নামের ওই পরিবহন বিমানটি এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি সড়কে আছড়ে পড়ে। এতে অন্তত একটি গাড়ি এবং বেশ কিছু ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।
বলিভিয়ার এয়ার নেভিগেশন অ্যান্ড এয়ারপোর্টস অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, সি-১৩০ বিমানটি দেশটির পূর্বদিকের শহর সান্তা ক্রুজ থেকে যাত্রা করেছিল। আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়, যার ফলে বিমানবন্দরের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিমানটি বলিভিয়ার ব্যাংকনোট বহন করছিল, যা দুর্ঘটনার পর চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, যারা দুর্ঘটনাস্থলে টাকা সংগ্রহ করতে ভিড় করেছিল, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস (কাঁদুনে গ্যাস) ব্যবহার করছে।
এবি/