দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার (এসবিইউ) অফিস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। ছোড়া ক্ষেপণাস্ত্রে গোয়েন্দা সংস্থার অফিস ছাড়াও আরেকটি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দানিপ্রোতে বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলা চালায় রুশ বাহিনী।
এ বিষয়ে দানিপ্রোর আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি লাইসাক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। যার মধ্যে দুইজন বালক রয়েছে।
রুশ বাহিনী যেখানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেখানে গোয়েন্দা সংস্থার অফিস থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে। তবে তিনি দাবি করেছেন, হামলার সময় ভবনের বেশিরভাগ অংশ খালি ছিল।
টেলিগ্রামে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানিয়েছেন, হামলার পর পর গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জরুরি পরিষেবা সংস্থার প্রতিনিধি এবং সামরিক প্রশাসনের প্রধানের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
এছাড়া উদ্ধার অভিযানে প্রয়োজনীয় ও সংশ্লিষ্ট সবাই সেখানে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। রাশিয়াকে বিচারের মুখোমুখি করতে তারা সবকিছু করবেন বলেও জানান।
সূত্র: রয়টার্স
জেডএ