• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
রয়টার্সের প্রতিবেদন

তারেক রহমান: নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে

দেশ টিভি ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লন্ডনে প্রায় দুই দশক স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফেরার দুই মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জরিপগুলো যদি বাস্তব রূপ নেয়, তাহলে বৃহস্পতিবারের নির্বাচন তার জন্য হবে ভাগ্যের নাটকীয় উলটপালট।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

২০০৮ সালে সামরিক–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিবিরোধী অভিযানে আটক থাকার পর চিকিৎসার কথা বলে দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘ প্রবাসজীবনের পর গত বছরের বড়দিনে তিনি দেশে ফেরেন। তার কয়েক মাস আগেই ২০২৪ সালের আগস্টে তরুণদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার উৎখাত হলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসনে যান। সেই পরিবর্তনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে বিপুল সংবর্ধনা পান।

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী ছিলেন শেখ হাসিনা ও তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ নেতা এবং ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দেশের শাসক।

তারেক রহমান ঘোষণা দিয়েছেন, কোনো একক শক্তির ওপর নির্ভরশীল না থেকে বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নতুনভাবে সাজানো হবে। শেখ হাসিনার সময়ে দিল্লিমুখী নীতির বদলে তিনি ভারসাম্যপূর্ণ কূটনীতি চান। পাশাপাশি দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বাড়ানো, পোশাকশিল্পের বাইরে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো খাতে শিল্পায়ন এবং প্রধানমন্ত্রীদের জন্য দুই মেয়াদের, সর্বোচ্চ ১০ বছরের সীমা চালুর অঙ্গীকার করেছেন।

দেশে ফেরার পর সময় এত দ্রুত বদলেছে যে তিনি নিজেই বলেছেন, প্রতিটি মুহূর্ত কীভাবে কেটেছে তা বোঝার সুযোগই পাননি। দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের ফাঁকে তারেক রহমান বলেন, ‘ঢাকায় নামার পর থেকে সময় কীভাবে পার হলো, আমি নিজেও ঠিক জানি না।’ তখন পাশে ছিলেন তার মেয়ে জায়মা, যিনি বাবার পক্ষে প্রচারণায় সক্রিয়।

১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্ম নেওয়া তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা শুরু করলেও শেষ করেননি। পরে তিনি বস্ত্র ও কৃষিপণ্যভিত্তিক ব্যবসায় যুক্ত হন। দেশে ফেরার পর তিনি নিজেকে একজন রাষ্ট্রনায়কসুলভ নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন, যিনি অতীতের দ্বন্দ্ব ছাড়িয়ে সামনে তাকাতে চান। ২০০১ থেকে ২০০৬ সালে তার মা প্রধানমন্ত্রী থাকার সময় বিএনপির ভেতরে সমান্তরাল ক্ষমতাকেন্দ্র চালানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যা তিনি বরাবরই অস্বীকার করেছেন।

তারেক রহমান বলেছেন, প্রতিশোধে দেশের কোনো মঙ্গল হয় না। তার ভাষায়, ‘প্রতিশোধের কারণে মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। এতে কোনো ভালো আসে না। এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা।’

শেখ হাসিনার শাসনামলে তারেক রহমান একাধিক দুর্নীতির মামলায় দণ্ডিত হয়েছিলেন এবং ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি এসব অভিযোগকে রাজনৈতিক বলে দাবি করে আসছিলেন এবং সরকার পতনের পর সব মামলায় তিনি খালাস পেয়েছেন। লন্ডন থেকে তিনি দেখেছেন কীভাবে একের পর এক নির্বাচনে বিএনপি কোণঠাসা হয়েছে, দলের শীর্ষ নেতারা কারাগারে গেছেন, কর্মীরা নিখোঁজ হয়েছেন এবং কার্যালয় বন্ধ হয়ে গেছে।

দেশে ফেরার পর তারেক রহমান অনেক বেশি সংযত ভঙ্গিতে কথা বলছেন। তিনি উত্তেজনামূলক বক্তব্য এড়িয়ে সংযম ও ঐক্যের ডাক দিচ্ছেন এবং রাষ্ট্রে জনগণের মালিকানা ফিরিয়ে আনার কথা বলছেন। এতে বিএনপি সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের পোষা বিড়াল জেবুও আলোচনায় এসেছে, যা তার ভাবমূর্তি কিছুটা নরম করেছে।

দলের ভেতরে তারেক রহমানের নিয়ন্ত্রণ শক্ত। প্রার্থী নির্বাচন, কৌশল নির্ধারণ এবং জোট আলোচনা তিনি সরাসরি তদারকি করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে ফল মেনে নেবে বিএনপি: মাহদী আমিন

ট্রাম্পের প্রতি ভিডিও বার্তা রেখে প্রাণ দিলেন ইরানি তরুণ

হকারকে টাকা দেওয়ার ঘটনায় ব্যাখ্যা দিলেন শাহরিয়ার কবির

রাজনৈতিক পরিবার থেকে উঠে এলেও তারেক রহমান বলেছেন, তার প্রধান অগ্রাধিকার হবে গণতন্ত্র পুনর্গঠন ও টিকিয়ে রাখা। তার ভাষায়, ‘গণতন্ত্র চর্চা করলেই আমরা সমৃদ্ধ হতে পারি এবং দেশকে নতুন করে গড়ে তুলতে পারি। জবাবদিহি প্রতিষ্ঠার একমাত্র পথও গণতন্ত্র।’

সূত্র: রয়টার্স

এমএস/

  • তারেক রহমান
এ সম্পর্কিত আরও খবর
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক
পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।