দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সপ্তাহের ব্যবধানে ইরানের দক্ষিণাঞ্চলে তৃতীয়বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ সময় রোববার (১ ফেব্রুয়ারি) ১১টা ১১ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলে ফার্স প্রদেশের মোহর এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। খবর গালফ নিউজ
জাতীয় আবহাওয়া কেন্দ্রের ন্যাশনাল সিসমিক নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার সকালে দক্ষিণ ইরানে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ফার্স প্রদেশের মোহর অঞ্চলে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, উৎপত্তিস্থলের কাছাকাছি অনেকেই এটি অনুভব করেছেন। তবে এটির আঘাতে বড় ধরনের কোনও ভূমিকম্প হয়নি। বলা হচ্ছে, ভূমিকম্পটি যে মাত্রার ছিল এটির প্রভাবে শেলফ থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, ঘরের জানালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
এক সপ্তাহ আগেই দেশটির দক্ষিণাঞ্চলীয় এ প্রদেশে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এছাড়া গত ২৮ জানুয়ারি একই এলাকায় ভূপৃষ্ঠের ৬৩ কিলোমিটার গভীরে ৪.৩ মাত্রার ভূূমিকম্প রেকর্ড করা হয়।
এবি/