দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের উপকূলীয় শহর বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারী) বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় এ বিস্ফোরণ হয়।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এই বিস্ফোরণ ঘটে। এতে ভবনের দুটি তলা ধ্বংস হয়ে যায় এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।
খবরে আরও বলা হয়, উদ্ধারকারী ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে গিয়ে সহায়তা কার্যক্রম চালাচ্ছে।
রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ছবিতে দেখা যায়, ভবনের সামনের অংশ উড়ে গেছে, ভেতরের অংশের কিছু অংশ বাইরে থেকে দেখা যাচ্ছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া—বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে—এমন দাবিগুলো ‘সম্পূর্ণ মিথ্যা’।
এই বিস্ফোরণটি এমন এক উত্তেজনাপূর্ণ সময়ে ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী বহর মোতায়েন করেছে।
এবি/