দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পর্তুগালের আটলান্টিক মহাসাগর উপকূল থেকে প্রায় ৯ টন কোকেনের একটি চালান জব্দ হয়েছে। জব্দকৃত এ কোকেনের মূল্য আনুমানিক ৬০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৭০৪ কোটি টাকা)।
স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) বিকালে ইউরোপের উদ্দেশ্যে যাওয়া কোকেনবাহী সেমি-সাবমার্সিবল জাহাজটিকে দেশটির আজোরেস দ্বীপপুঞ্জ এলাকা থেকে আটক করে পর্তুগাল পুলিশ।
দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর সহযোগিতায় এবং মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। খবর দ্য গার্ডিয়ান
পর্তুগিজ জুডিশিয়াল পুলিশ জানিয়েছে, তাদের কর্মকর্তারা দেশীয় নৌবাহিনী এবং বিমান বাহিনীর সহযোগিতায় এই জব্দ কার্যক্রম সম্পন্ন করেছেন। এটি মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সঙ্গে সমন্বয়ে পরিচালিত হয়েছে।
আটক করা জাহাজটি শেষ পর্যন্ত ডুবে যায় এবং ৩৫টি কোকেনের ব্যাগ আটলান্টিক মহাসাগরের তলে চলে যায়। জাহাজে থাকা চারজনকে (তিনজন কলম্বিয়ান ও একজন ভেনেজুয়েলান) গ্রেপ্তার করা হয়েছে।
পর্তুগিজ পুলিশ এক বিবৃতিতে বলেছে, জাহাজটি লাতিন আমেরিকা থেকে এসেছে এবং চারজন বিদেশি নাগরিক এটি চালাচ্ছিল। এটি ৩০০টি কোকেনের ব্যাগ বহন করছিল। জাহাজটি আটকের সময় অবস্থান ছিল আজোরেস থেকে প্রায় ২৩৫ নটিকাল মাইল।
একজন পুলিশ মুখপাত্র এএফপি’কে বলেছেন, এই অভিযানের ফলে পর্তুগালে কোকেন জব্দের ইতিহাসে সবচেয়ে বড় চালান হয়েছে। পর্তুগিজ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই জব্দকৃত কোকেনের মূল্য প্রায় ৬০০ মিলিয়ন ইউরো (৫২০ মিলিয়ন পাউন্ড) হতে পারে।
গত বছরের মার্চে, পর্তুগিজ পুলিশ আরেকটি নারকো-সাব আজোরেসের কাছে সনাক্ত এবং আটক করেছিল, যা ইউরোপে প্রায় ৬.৫ টন কোকেন নিয়ে যাচ্ছিল।
এবি/