দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু তার সেই সম্পর্ক নিয়ে ঘোর আপত্তি ছিল মায়ের। মেয়েও মায়ের কথা শুনছিলেন না। অবশেষে অবাধ্য মেয়েকে খুন করলেন মা। শুধু খুন করেই শান্ত হননি। লাশ পুঁতে ফেলেছিলেন উঠানে।
ঘটনাটি ঘটেছে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের সীতামারি জেলায়। বিহারের মেলওয়ার গ্রামে বাড়ি ওই পরিবারের। পুলিশ অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে। খবর: ইন্ডিয়া টুডে
জানা যায়, মেয়ে রাগিনী একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তা বুঝতে পারেন তার মা। কিন্তু সম্পর্কে আপত্তি ছিল মায়ের। বারবার মেয়েকে নিষেধ করেও কাজ হয়নি। তাই শেষ পর্যন্ত মেয়েকে খুন করেছেন। দুই ছেলেকে সঙ্গে নিয়ে মা হত্যা করলেন নিজের মেয়েকে। তারপর প্রমাণ লোপাটে মেয়ের মরদেহ পুঁতে দিলেন বাড়ির পেছনের উঠানে।
স্থানীয়রা টের পেয়ে ওই নারীকে প্রশ্ন করেন। অসংলগ্ন জবাব দেওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের জেরায় ভেঙে পড়ে দোষ স্বীকার করেন অভিযুক্ত মা।
জানান, তিনিই খুন করেছেন মেয়েকে। ঘটনাটিও বিস্তারিত বলেন। পরে ওই নারীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।
পুলিশ বাড়ির পিছনের উঠান রাগিনীর মরদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রিপোর্ট পেলে কীভাবে খুন করা হয়েছে তা পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ।
এদিকে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা গেলেও তার দুই ছেলে পলাতক রয়েছেন।