দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে এক বন্দুকধারীর টানা গুলিবর্ষণে ছয়জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজ্যের ক্লে কাউন্টির ওয়েস্ট পয়েন্ট শহরের তিনটি স্থানে এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক পোস্ট
পুলিশ জানায়, শুক্রবার রাতে মিসিসিপিতে এক বন্দুকধারীর টানা গুলিবর্ষণে ছয়জন নিহত হয়েছেন। এই হামলাগুলো রাজ্যের একাধিক এলাকায় ঘটেছে।
ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট শনিবার ভোরে ফেসবুকে বলেন, ‘দুঃখজনকভাবে আজ রাতে আমাদের কমিউনিটিতে একটি ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছে। সহিংসতার কারণে একাধিক নির্দোষ মানুষের প্রাণ হারিয়েছে।’
তিনি স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ-কে জানান, ‘ওয়েস্ট পয়েন্টের কাছে তিনটি ভিন্ন স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এতে ছয়জন নিহত হন।’
এবি/