দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। এছাড়া ২ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এ তথ্য জানায়। খবর সিএনএন
ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা এই সংস্থাটির প্রকাশিত এক হালনাগাদ তথ্যে জানায়, দেশটির ১৮০টি শহরের ৫১২টি স্থানে বিক্ষোভের ঘটনা নথিভুক্ত হয়েছে।
সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৫০ জন ছিলেন বিক্ষোভকারী, ১৪ জন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন ছিলেন ‘সরকার-সংশ্লিষ্ট বেসামরিক ব্যক্তি।’
সিএনএন নিহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
মানবাধিকার সংস্থাটি আরও জানায়, ইরানে চলমান যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে প্রকৃত নিহতের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
এবি/