দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা সম্প্রতি দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ বিষয়ে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ভারত জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত যেকোনো বিষয়ের ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
এছাড়া দেশের সংখ্যালঘুতে ইস্যুতে আবারও ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন জয়সওয়াল। তার মতে, এ ধরণের ঘটনায় অবহেলা করা হচ্ছে, যা উগ্রপন্থী ও অপরাধীদের আরও উৎসাহী করে তোলে। এছাড়াও নয়াদিল্লি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় বলেও পুনর্ব্যক্ত করেন মুখপাত্র।
মূলত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত এবং ভারতীয় আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকার নয়াদিল্লির অনুমতি প্রয়োজন কি না—এমন আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘এ ধরনের বিষয় বাংলাদেশ সঙ্গে বিদ্যমান এয়ার সার্ভিসেস চুক্তি অনুযায়ীই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘এর আগেও একাধিক ব্রিফিংয়ে এ বিষয়ে মন্তব্য করেছি। আমরা এখনো সংখ্যালঘুদের ওপর বারবার হামলার একটি উদ্বেগজনক ধারা লক্ষ্য করছি। বাংলাদেশে উগ্রবাদীদের দ্বারা সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও হামলা হচ্ছে।’
তিনি যোগ করেন, ‘এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করা প্রয়োজন।’
জয়সওয়াল আরও বলেন, ‘এসব ঘটনাকে প্রায়ই অতীতের ব্যক্তিগত শত্রুতা, প্রতিশোধপরায়ণতা, রাজনৈতিক মতপার্থক্য কিংবা বাহ্যিক কারণের সঙ্গে যুক্ত করার একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করছি।’
তিনি বলেন, ‘এ ধরনের অবহেলা উগ্রপন্থী ও অপরাধীদের আরও উৎসাহী করে তোলে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতি আরও গভীর করে।’
বাংলাদেশ ও মিয়ানমারে জাতীয় নির্বাচন ‘অন্তর্ভুক্তিমূলক নয়’—কারণ প্রধান রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতি—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘ভারত এখনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে সমর্থন জানায় ও সে আহ্বান অব্যাহত রাখে— যাতে একটি বিশ্বাসযোগ্য ম্যান্ডেট দেখতে পাই।’
এবি/