দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যেকোনো ধরনের যুদ্ধ ও উত্তেজনার প্রতি তেহরানের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। একই সঙ্গে জোর দিয়ে বলেছেন, ইরান যেকোনো হামলা মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) লেবাননের রাজধানীতে বৈরুতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। খবর ফার্স নিউজ
আরাঘচি বলেন, ‘আমরা সব ধরনের পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনার জন্যও আমরা প্রস্তুত।’
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমেরিকানরা যখন বুঝবে যে আলোচনা মানে নির্দেশ চাপিয়ে দেওয়া নয়, তখনই অর্থবহ আলোচনা শুরু হতে পারে।’
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। মাসকাটে ষষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা থাকলেও, ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় তা বাতিল করা হয়।
এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করার পরিবর্তে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়—যা তেহরানের মতে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।
আরাঘচি সাংবাদিকদের বলেন, ‘আমাদের অঞ্চল মারাত্মক হুমকির মুখোমুখি। বিশেষ করে ইহুদিবাদী শাসনের হুমকি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক।’
তিনি আরও যোগ করেন, ‘গত দুই বছরে লেবানন ও ইরানসহ অঞ্চলের সাতটি দেশ ইহুদিবাদী শাসনের হামলার শিকার হয়েছে।’
তিনি বলেন, ইসরায়েল এখনো লেবাননের একটি অংশ দখল করে রেখেছে এবং প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করছে।
এবি/