• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম

দেশ টিভি ডেস্ক
  ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে বেড়েছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সপ্তাহান্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।

এতে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন, যার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান ধাতুর বাজারে।

আরও পড়ুন

বাবাকে তুলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন মাদুরোর ছেলে

সোমবার (৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১১ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিরাপদ বিনিয়োগের চাহিদা নতুন করে বাড়িয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি থেকে সুরক্ষার জন্য বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে এসব ধাতুর দাম বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার যুক্তরাষ্ট্র একটি অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। এ অভিযানে এক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। পরে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন নেতার দায়িত্ব নেন এবং জানান, মাদুরো রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন। ভূ-রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সুদের হার হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকগুলোর জোরালো স্বর্ণ ক্রয় এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগ-সব মিলিয়ে গত বছর বুলিয়নের দামে ৬৪ শতাংশ প্রবৃদ্ধি দেখা যায়। যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক লাভ। এর আগে গত ২০২৫ সালের ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে পৌঁছেছিল। এদিকে, শনিবার ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট আনা পলসন জানান, গত বছর সুদের হার কমানোর জোরালো উদ্যোগের পর ভবিষ্যতে আরও হার কমানোর সম্ভাবনা কিছুটা কম হতে পারে। তবে বিনিয়োগকারীরা এখনো আশা করছেন, চলতি বছরে মার্কিন ফেডারেল রিজার্ভ অন্তত দুই দফা সুদের হার কমাতে পারে। টিম ওয়াটারার আরও বলেন, সম্ভাব্য সুদের হার কমানোর বিষয়ে বাড়তি ইঙ্গিত পেতে বিনিয়োগকারীরা শুক্রবার প্রকাশিত নন-ফার্ম পে-রোলস তথ্যের দিকে নজর রাখছেন। সাধারণত নিম্ন সুদের হার এবং ভূ-রাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে অ-ফলনশীল সম্পদ হিসেবে স্বর্ণ ভালো পারফরম্যান্স দেখায়। স্বর্ণের পাশাপাশি রুপার দামেও বড় উল্লম্ফন দেখা গেছে। স্পট সিলভারের দাম ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর রুপার দাম সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলার ছুঁয়েছিল। বছরের শেষে রুপার দাম বেড়েছে ১৪৭ শতাংশ, যা স্বর্ণকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র রুপাকে একটি গুরুত্বপূর্ণ খনিজ হিসেবে ঘোষণা করার পাশাপাশি শিল্প ও বিনিয়োগ চাহিদা বাড়ায় এবং সরবরাহ সীমাবদ্ধ থাকায় ধাতুটির দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। এ ছাড়া স্পট প্লাটিনামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ১৯০ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত সোমবার প্লাটিনামের দাম সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে উঠেছিল। এশিয়ার লেনদেনে এটি একপর্যায়ে ৫ শতাংশের বেশি বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছায়। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৬৭ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।

কে

  • স্বর্ণ
  • সোনা
এ সম্পর্কিত আরও খবর
দেশে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৪৪৩২ টাকা
দেশে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৪৪৩২ টাকা
প্রায় আট কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান সহ ২ চোরাকারবারি আটক 
প্রায় আট কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান সহ ২ চোরাকারবারি আটক 
আরেক দফা কমলো স্বর্ণের দাম, ভারি কত?
আরেক দফা কমলো স্বর্ণের দাম, ভারি কত?
নওগাঁয় চুরির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার এক, উদ্ধার স্বর্ণালংকার
নওগাঁয় চুরির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার এক, উদ্ধার স্বর্ণালংকার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।