দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতে বিতর্কিত ‘যৌক্তিকতা’ বিল পাস করেছে ইসরায়েলের আইনসভা নেসেটে। সোমবার (২৪ জুলাই) বিলটি ৬৪-০ ভোটে পাস হয়। খবর সিএনএন’র।
ভোটাভুটিতে জোট সরকারের সব সদস্য বিলের পক্ষে ভোট দেন। কিন্তু রোল কল ভোটিং চলার সময় বিরোধী দলীয় এমপিরা পার্লামেন্ট থেকে বেরিয়ে যান।
এদিকে ওই বিল পাসের পর ইসরায়েলের শেয়ারবাজারে ধস নেমেছে। বিল অনুযায়ী, আদালতের কাছে অযৌক্তিক মনে হলেও তা ব্লক করতে পারবে না সুপ্রিম কোর্ট।
বিচার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই বিল পাস করেছে ইসরায়েল। এ নিয়ে ছয় মাস ধরে ইসরায়েলের রাস্তায় নেমে বিক্ষোভ করছে সাধারণ মানুষ।
অন্যদিকে দীর্ঘ দিন ধরেই এই বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল হোয়াইট হাউস। বিল পাসের একদিন আগে রোববারও ইসরায়েলি সরকারকে সতর্ক করেছিলেন বাইডেন। তবে কিছুতেই দমানো যায়নি নেতানিয়াহু প্রশাসনকে।
এইউ