দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের একটি পার্বত্য গ্রামে ভূমিধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। তুমুল বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে এই ভূমিধসের ঘটনা ঘটে।
রয়টার্স জানিয়েছে, গত কয়েক ঘণ্টার তৎপরতায় ঘটনাস্থল থেকে ১০৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট সেই গ্রামের নাম ইরশালওয়াদি।
ঘটনার পর পরই সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে ভারতের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ)। পরে পুলিশ, চিকিৎসক ও স্থানীয় লোকজনও উদ্ধার তৎপরতায় যোগ দেন।
পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় খাড়া রাস্তা বেয়ে ভারী যন্ত্রপাতি নেওয়া সম্ভব হচ্ছে না। তাই হালকা যন্ত্রপাতি এবং কোদাল, বেলচা জাতীয় সাধারণ উপকরণ দিয়ে উদ্ধার তৎপরতা চালাতে হচ্ছে।
এনডিআরএফের মহাপরিচালক অতুল কারওয়াল বলেছেন, ‘ব্যাপক বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। এই আবহাওয়ায় তৎপরতা চালানো খুবই কঠিন। আমরা এ পর্যন্ত ১৬ জনকে মৃত এবং ১০৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছি।