দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদক পাচারের অভিযোগে মেক্সিকান মাদক সম্রাট হোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের ছেলে হোয়াকিন গুজমান লোপেস যুক্তরাষ্ট্রের একটি আদালতে দায় স্বীকার করেছেন।
স্থানীয় সোমবার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি আদালতে তিনি এ দায় স্বীকার করেন। সূত্র: আল জাজিরা
এর আগে গত মে মাসে মার্কিন প্রসিকিউটররা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি না করার প্রতিশ্রুতি দেয়।
৩৯ বছর বয়সী লোপেস ‘এল চ্যাপো’র চার সন্তানের একজন। তিনি লস চ্যাপিতোস নামে একটি মাদক চোরাকারবারি গ্রুপের সদস্য — যেটি এল চ্যাপোর সন্তানদের নিয়ে গঠিত। এই গ্রুপে তার ভাই ওভিদিওও রয়েছে, যিনি গত জুলাইয়ে মাদক পাচার, অস্ত্র ও অর্থপাচারের অভিযোগে স্বীকার করেন।
উল্লেখ্য, লোপেসের বাবা ও ‘সিনালোয়া’ মাদক চক্রের প্রতিষ্ঠাতাদের একজন এল চ্যাপো বর্তমানে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে আজীবন কারাদণ্ড ভোগ করছেন।
মার্কিন প্রসিকিউটররা বলেন, বাবাকে গ্রেপ্তারের পর ভাইয়েরা ওই মাদক চক্রের নেতৃত্বে চলে আসে।
গত বছর টেক্সাসে ব্যক্তিগত বিমান থেকে অবতরণের পর পরই এ চক্রের নেতা ইসমায়েল ‘এল মায়ো’ জামবাদার সঙ্গে লোপেসকে গ্রেপ্তার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, লোপেস জামবাদাকে প্রতারণা করে বিমানে উঠতে বাধ্য করেন, তাকে বিশ্বাস করানো হয়েছিল যে তিনি উত্তর মেক্সিকোতে গোপন এয়ারস্ট্রিপের সম্ভাব্য স্থান দেখতে যাচ্ছেন।
দায় স্বীকারের চুক্তির অংশ হিসেবে, লোপেস স্বীকার করেন, তিনি বিপুল পরিমাণ কোকেন, হেরোইন, মেথঅ্যামফেটামিন, গাঁজা এবং ফেন্টানিল যুক্তরাষ্ট্রে উৎপাদন ও পাচারের কাজে তদারকি করতেন।
ফেন্টানিল হেরোইনের চেয়ে ৫০ গুণ বেশি শক্তিশালী। বর্তমানে ১৮ থেকে ৪৫ বছর বয়সী মার্কিন নাগরিকের মৃত্যুর প্রধান কারণ।
কে