দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউজিল্যান্ডের মধ্য অকল্যান্ডে গুলিতে ২ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৬ জন। নারী বিশ্বকাপ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দেশটিতে এ ঘটনা ঘটেছে।
এই ঘটনায় দেশটির নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি নির্মাণ সাইটে গোলাগুলির ঘটনায় এক পুলিশ অফিসারসহ ছয়জন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স এ হামলাকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে উল্লেখ করেননি। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ চলবে।
পুলিশ আরও বলছে, অকল্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের ভেতর থেকে গুলি চালায় এক বন্দুকধারী। পুলিশ গুলির শব্দ শুনে ওই বন্দুকধারীকে অনুসরণ করলে তখনও ওই বন্দুকধারী শটগান দিয়ে গুলি চালাতে থাকেন। পুলিশও পাল্টা গুলি চালায়।
এ ছাড়া এ হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন হিপকিন্স। এ নিয়ে তিনি বলেছেন, পুলিশ সাহসিকতার সঙ্গে দ্রুতই ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন বলেছেন, ফিফার সব কর্মী এবং ফুটবল দল নিরাপদে রয়েছেন। দেশটির ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন বলেন, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।খবর বিবিসি।