• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব
তালেবান সরকারের দাবি

মধ্যরাতে পাকিস্তানের বিমান হামলায় ৯ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৫, ১০:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশের একটি বাড়িতে পাকিস্তানি বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এতে কমপক্ষে নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় একটি বাড়িতে সোমবার মধ্যরাতে এই হামলা চালানো হয়। মুজাহিদ এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানি বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা চালায়।’ হামলায় নয় শিশু (পাঁচ ছেলে এবং চার মেয়ে) এবং একজন নারী নিহত হন। এ সময় তার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

মুজাহিদ আরও বলেন, উত্তর-পূর্ব কুনার এবং পূর্ব পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে যাতে কমপক্ষে চারজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

আরও পড়ুন

১২ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি

সোমবার পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালানোর পর পাকিস্তানে নতুন করে নিরাপত্তা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এর কয়েক ঘন্টা পর আফগানিস্তানের ওই বাড়িতে হামলার ঘটনা ঘটল। এই সদর দপ্তরটি সামরিক সেনানিবাস এলাকার কাছে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা।

রয়টার্সের পুলিশ এবং নিরাপত্তা সূত্রের মতে, দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী পেশোয়ারের হামলার সাথে জড়িত ছিল। প্রথম ব্যক্তি প্রবেশপথে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয়জন কম্পাউন্ডে প্রবেশ করে। ওই ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং নিরাপত্তা বাহিনী আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয় এবং তল্লাশি চালায়। তাছাড়া, এই মাসের শুরুতে ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছিলেন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সাথে আদর্শিকভাবে জড়িত পাকিস্তান তালেবান, এই হামলার দায় স্বীকার করেছে। কয়েকমাস ধরেই সীমান্ত সংঘাত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে উভয়পক্ষের বেশ কয়েকজন হতাহতের পর শান্তি আলোচনা শুরু হয় দুই দেশের। পরে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার জন্য একে অপরের প্রতি দোষারোপ করে।

কে

  • পাকিস্তান
  • বিমান হামলা
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানকে হারিয়ে সাফে দাপুটে শুরু বাংলাদেশের
পাকিস্তানকে হারিয়ে সাফে দাপুটে শুরু বাংলাদেশের
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান
বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান
‘ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই’
‘ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।