দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি বাংলাদেশ ঘুরে যান মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে উচ্চ পর্যায়ের একজন মার্কিন কর্মকর্তার বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে ঠিক কী কারণে উজরা জেয়া বাংলাদেশ সফর করেন, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তা খেলাসা করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মিলার বলেন, আন্ডার সেক্রেটারি জেয়া এবং অন্যান্য কর্মকর্তারা গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন এবং দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তিনি শ্রমিক কর্মী, সুশীল সমাজের নেতা এবং মানবাধিকার কর্মীদের সঙ্গেও দেখা করেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এসব বৈঠকে আন্ডার সেক্রেটারি বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন। আর এজন্য সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শ্রমিক নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও বিশ্বাস উজরা জেয়ার। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন অব্যাহত রাখা প্রয়োজন বলেও মনে করে যুক্তরাষ্ট্র।
মিলার বলেন, উজরা জেয়া কক্সবাজারে রোহিঙ্গা শিবিরও পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি মানবিক সহায়তা অংশীদার এবং বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এসময় রোহিঙ্গা ইস্যুতে বার্মা (মিয়ানমার) ও বাংলাদেশের প্রচেষ্টার জন্য আরও ৭৪ মিলিয়ন ডলারের সহায়তাও ঘোষণা করেন উজরা জেয়া। সর্বশেষে, আমি বলতে চাই এই অঞ্চলে মানবপাচার ঠেকাতে সরকার এবং সুশীল সমাজের সঙ্গে মিলে কাজ করতে যুক্তরাষ্ট্র নিবেদিত।