দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভারি বর্ষণের পর ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এখনো অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানান, বৃহস্পতিবার মধ্য জাভার সিলাক্যাপ শহরে অবিরাম বৃষ্টিপাতের ফলে সিবেউনিং গ্রামে বড় ধরনের ভূমিধস ঘটে। এতে গ্রামের বেশ কয়েকটি বাড়ি গভীর মাটির নিচে চাপা পড়ে।
ইরাওয়ান বলেন, “এর আগে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আজ আমরা আরও তিনটি মৃতদেহ উদ্ধার করেছি। এখনো ১৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও জানান, উদ্ধারকাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। কারণ অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ৩ থেকে ৮ মিটার গভীরে চাপা পড়েছেন।
এদিকে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, সেপ্টেম্বরে শুরু হওয়া বর্ষা মৌসুম এপ্রিল পর্যন্ত চলবে। এই সময়ে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়বে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে মধ্য জাভার পেকালোঙ্গান শহরে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট আরেকটি ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল।
জে আই/ আরএ