দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরিয়ার রাজধানী দামেস্কে রকেট হামলায় এক নারী আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাতে পশ্চিম দামেস্কের মেজ্জে ৮৬ এলাকায় একটি বাড়িতে রকেট নিক্ষেপ করা হলে বিস্ফোরণে একজন আহত হন এবং বাড়িটির অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, হামলাটি করেছে ‘অজ্ঞাত হামলাকারীরা’। আল-ইখবারিয়াহ টিভিকে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের খোঁজে অভিযান চলছে।
সানা জানায়, হামলাকারী কারা এবং কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে রকেটগুলো একটি মোবাইল লঞ্চার থেকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল জাজিরা আরবির দামেস্ক প্রতিনিধি বলেন, হামলার লক্ষ্যবস্তু ছিল সম্পূর্ণ বেসামরিক এলাকা, যেখানে আবাসিক ভবন ও কয়েকটি কূটনৈতিক কার্যালয় রয়েছে। তিনি জানান, এ হামলার সময় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীতে নানা নিরাপত্তা অভিযান চালাচ্ছিল।
এসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং কেউ যেন ক্ষতিগ্রস্ত ভবনের কাছে যেতে না পারে তা নিশ্চিত করে।
দামেস্কে বিস্ফোরণের ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক মাসগুলোতে এমন ঘটনা কমে এসেছিল। গত বছর ডিসেম্বর মাসে সশস্ত্র বিদ্রোহীদের হাতে বাশার আল-আসাদের সরকার পতনের পর রাজধানীতে একাধিক বিস্ফোরণ ঘটেছে।
সারা দেশে সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলও বহুবার বিমান হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/