দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সেতুর স্তম্ভে উঠে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিলেন এক তরুণী। ঠিক ওই সময় সিনেমার নায়কের মতো এসে তাকে ঝাপটে ধরে বাঁচান এক তরুণ। আলোচিত এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রামপুরের পাটনওয়া সেতুতে।
ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নদীর উপর থাকা একটি সেতুর স্তম্ভে বসে আছেন এক তরুণী। নদীতেই ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মূলত কুসংস্কারের কারণে তিনি আত্মহুতি দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আশপাশের লোকজন তার এই প্রচেষ্টা লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন। পুলিশও দ্রুত সাড়া দেয়।
স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় এক যুবক দ্রুত সেতুর উপর থেকে নিচের স্তম্ভে নামেন। তাকে দেখে তড়িঘড়ি করে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন তরুণী। কিন্তু তিনি ঝাপটে তরুণীর হাত ধরে ফেলেন। সেতু থেকে ঝুলতে থাকা তরুণীর হাত শক্ত করে ধরে রাখেন যুবক। সঙ্গে সঙ্গে স্থানীয় আরও কয়েকজন যুবক নিচে নেমে তরুণীকে উপরে উঠানোর চেষ্টা করেন। ততক্ষণে পুলিশও চলে আসে। এরপর তরুণীকে উপরে তুলে আনা হয়।
পুলিশ জানিয়েছে, কিছু কুসংস্কারের জন্য এই পদক্ষেপ নিতে যাচ্ছিলেন তরুণী। তবে পুলিশ তরুণীকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। ভিডিও দেখে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ওই তরুণের প্রশংসা করেছেন তারা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
আরএ