দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভিক্ষুকরা বিভিন্ন স্থানে ভিক্ষা করেন এটা আমাদের সবার জানা। কিন্তু বিমানে উঠে কেউ ভিক্ষা চাইছেন! এমন ঘটনা বিরল। এবার তেমনি এক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানি এক নাগরিক। তিনি মাঝ আকাশে বিমানে ভিক্ষা করেছেন।
এমন একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ট্রিবিউন ও ইন্ডিয়া পোস্ট।
ভিডিওতে দেখা যায়, ওই লোক বিমানের আসনের মধ্যখানের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অর্থ চাচ্ছেন যাত্রীদের কাছে। তার হাতে একটি কাগজও ছিল।
তবে ওই পাকিস্তানি নাগরিক ভিক্ষাবৃত্তির কথা অস্বীকার করে বলেন, আমি ভিক্ষুক নই। আমি অনুদান চাইছিলাম। আমরা একটি মাদরাসা নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করছি। আমি শুধু বলেছিলাম আপনি চাইলে মাদরাসার জন্য অর্থ দান করতে পারেন।
কোন বিমানে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন সেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলিংয়ের শিকার হন পাকিস্তানি ওই নাগরিক।
একজন মন্তব্য করেন, আরে দাদা, ভিক্ষা করা সহজ নাকি। টাকা চাওয়াও একটা শিল্প। সবাই কি সেটা পারে নাকি। পাকিস্তানের এ ব্যাপারে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। এটাকে মোটেই হালকা ভাবে নেওয়া উচিত নয়।
আরও অনেকে মন্তব্য করেন, দেশের প্রধানমন্ত্রীই তো সব সময় ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন। সাধারণ নাগরিকের সেখানে টাকা চাইতে অসুবিধা কোথায়?