• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ১২ জন নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৫, ১৩:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। বুধবার (১৫ অক্টোবর) সকালের এই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স (টুইটার)-এ পোস্ট করে বলেন, ‘আজ সকালে পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালায়। এতে ১২ জনের বেশি বেসামরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।’

তালেবান দাবি করেছে, তারা পাকিস্তানের বহু সেনাকে হত্যা করেছে, কয়েকটি সামরিক পোস্ট ও ঘাঁটি দখল করেছে, অস্ত্র ও ট্যাংক জব্দ করেছে এবং অধিকাংশ স্থাপনা ধ্বংস করেছে।

অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা তালেবানকেই দোষারোপ করেছেন। চামান জেলার প্রশাসক হাবিব উল্লাহ বঙ্গুলজাই রয়টার্সকে বলেন, ‘তালেবান বাহিনী চামান সীমান্তের কাছে পাকিস্তানের একটি পোস্টে হামলা চালায়।’ তিনি জানান, সংঘর্ষটি প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এবং পাকিস্তানি সেনারা হামলা প্রতিহত করে। পাকিস্তানের পক্ষেও চারজন বেসামরিক আহত হয়েছেন।

দুই দেশের মধ্যে প্রায় ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে প্রায়ই সংঘর্ষ ঘটে, তবে গত সপ্তাহের লড়াই ছিল ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর সবচেয়ে ভয়াবহ।

সাম্প্রতিক সংঘর্ষে সীমান্তের বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করে দিয়েছে দুই দেশ, ফলে বাণিজ্য কার্যত থমকে গেছে এবং শত শত পণ্যবাহী ট্রাক দুই পাশে আটকা পড়েছে। পাকিস্তানই আফগানিস্তানের প্রধান পণ্য ও খাদ্য সরবরাহকারী দেশ।

গত সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। চীন দুই দেশকে তাদের নাগরিক ও বিনিয়োগ সুরক্ষার আহ্বান জানিয়েছে, রাশিয়া সংযম প্রদর্শনের অনুরোধ করেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে এ সংঘাত মীমাংসায় সাহায্য করতে পারেন।

আরও পড়ুন

রাজস্থানে বাসে আগুনে অন্তত ১৯ জনের মৃত্যু

ভেনেজুয়েলার উপকূলে মার্কিন হামলায় ৬ জন নিহত

হামাস চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে: আইডিএফ

চলমান উত্তেজনার মধ্যেই আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরও কূটনৈতিক আলোচনায় এসেছে। সফরকালে ভারত ও আফগানিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত হয়। নয়াদিল্লি জানিয়েছে, তারা আবারও কাবুলে দূতাবাস খুলবে এবং তালেবান প্রশাসনও ভারত সফরে কূটনীতিক পাঠানোর ঘোষণা দিয়েছে।

সূত্র: রয়টার্স

এমএস/

  • তালেবান
  • পাকিস্তান
  • আফগানিস্তান
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানকে হারিয়ে সাফে দাপুটে শুরু বাংলাদেশের
পাকিস্তানকে হারিয়ে সাফে দাপুটে শুরু বাংলাদেশের
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান
বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান
‘ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই’
‘ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।