• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

চীনের পণ্যে ১৩০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা আগের ৩০ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হয়ে মোট ১৩০ শতাংশ হবে।

এই সিদ্ধান্ত কার্যকর হবে ১ নভেম্বর থেকে বা তার আগেই। কয়েক মাসের শান্তিপূর্ণ বাণিজ্য বিরতির পর এটি দুই পরাশক্তির মধ্যে বাণিজ্যযুদ্ধের নতুন অধ্যায় সূচনা করল।

ট্রাম্প শুক্রবার বিকেলে তাঁর সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে বলেন, ‘আমেরিকা চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে।

পাশাপাশি, ১ নভেম্বর থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর রপ্তানি নিয়ন্ত্রণও কার্যকর করা হবে।’

বেইজিং সম্প্রতি দুর্লভ খনিজ পদার্থের রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করেছে, যা মোবাইল, কম্পিউটারসহ নানা ইলেকট্রনিক পণ্য তৈরিতে অপরিহার্য।

এর জবাবেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই কারণে তিনি চলতি মাসে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি জিন পিং-এর সঙ্গে নির্ধারিত বৈঠকও বাতিল করেছেন।

ট্রাম্পের ঘোষণার পর শুক্রবার ওয়াল স্ট্রিটে বড় ধরনের ধস নামে। ডাউ জোন্স সূচক পড়ে যায় ৮৭৮ পয়েন্ট (১.৯%), এসঅ্যান্ডপি ৫০০ কমে ২.৭%, আর নাসডাক সূচক পড়ে ৩.৫%।

বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, গত বসন্তের মতো এবারও মার্কিন বাজারে বড় ধাক্কা লাগতে পারে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যদিও সম্প্রতি মেক্সিকো যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ হিসেবে চীনকে পেছনে ফেলেছে, তবুও আমেরিকা এখনো শত শত বিলিয়ন ডলারের পণ্য চীন থেকে আমদানি করে।

অন্যদিকে, চীনও আমেরিকাকে অন্যতম বড় রপ্তানি বাজার হিসেবে দেখে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে প্রযুক্তি কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে উৎসাহ দিচ্ছেন। তবে ব্যবসায়ীরা ইতোমধ্যেই মার্কিন কারখানায় বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করায়, সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প কিছুটা নরম অবস্থান নিয়েছিলেন।

এ বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন চীনের পণ্যে সর্বনিম্ন ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা কার্যত একধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা ছিল। পরে ইলেকট্রনিকস পণ্যের ক্ষেত্রে ছাড় দিয়ে শুল্ক ২০ শতাংশ নির্ধারণ করা হয়, যাতে দেশীয় বাজারে অতিরিক্ত চাপ না পড়ে।

মে মাসে দুই দেশই শুল্ক কিছুটা কমিয়ে আনে— চীন মার্কিন পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ থেকে ১০ শতাংশে নামায়,আর যুক্তরাষ্ট্র কমায় ১৪৫ শতাংশ থেকে ৩০ শতাংশে। এর পর উভয় দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ে।

ট্রাম্প দাবি করেছেন, চীনের ‘বাণিজ্যিক শত্রুতামূলক আচরণ হঠাৎ করেই শুরু হয়েছে।’ কিন্তু বিশেষজ্ঞদের মতে, এর পেছনে দীর্ঘদিনের বিরোধই দায়ী।

সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের ওপর প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে এনভিডিয়ার এআই চিপের মতো গুরুত্বপূর্ণ পণ্যও ছিল। পরে কিছু সীমাবদ্ধতা শিথিল করা হয়।

এরপর ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয়, চীনা মালিকানাধীন জাহাজে পরিবহনকৃত পণ্যের ওপর ফি আরোপ করা হবে। চীন পাল্টা একই ব্যবস্থা নেয়, যা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও মূল্যস্ফীতি ও ভোক্তা ব্যয়বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে। তাছাড়া, আগামী মাসে মার্কিন সুপ্রিম কোর্টে শুরু হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ মামলার রায় ট্রাম্পের এককভাবে শুল্ক আরোপের ক্ষমতায় সীমা টানতে পারে।

আরও পড়ুন

গাজা সিটি ও উত্তর গাজায় ফিরছেন বাস্তুচ্যুতরা

গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দেবে জার্মানি

প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল

অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি জিন পিং-এর হাতে এমন কোনো বাধা নেই — ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

এমএস/

  • চীন
  • শুল্ক
এ সম্পর্কিত আরও খবর
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিলো চীনা দূতাবাস
ঈদ উপহার নিয়ে ‘বিভ্রান্তি’, ব্যাখ্যা দিলো চীনা দূতাবাস
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
ইরানের ক্ষেপণাস্ত্রের ‘অবিশ্বাস্য’ নির্ভুলতা, নেপথ্যে চীনের প্রযুক্তি?
সংকটে পাশে নেই রাশিয়া-চীন, একাই লড়ছে ইরান
সংকটে পাশে নেই রাশিয়া-চীন, একাই লড়ছে ইরান
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের
ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।