• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ অক্টোবর ২০২৫, ১০:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। সাম্প্রতিক এক সশস্ত্র হামলায় সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হওয়ার পর প্রতিশোধমূলক এই অভিযান চালানো হয় বলে সরকারি সূত্রে জানা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১০ অক্টোবর) জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তায়্যাব রাহাত ছিলেন। তারা একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান (আইবিও) চলাকালে প্রাণ হারান।

আইএসপিআর দাবি করেছে, অভিযানে ‘বিদেশি সমর্থনপ্রাপ্ত’ জঙ্গিগোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজ-এর সদস্যদের লক্ষ্য করা হয়েছিল।

বুধবার প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ৭ ও ৮ অক্টোবরের মধ্যরাতে ওরাকজাই জেলায় এ অভিযান পরিচালিত হয়। এতে ১৯ জন জঙ্গি নিহত হয়। এর কয়েক ঘণ্টা আগে খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় আরেক অভিযানে সাতজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। সেই অভিযানে নেতৃত্বদানকারী মেজর সিবতাইন হায়দারও প্রাণ হারান। ৩০ বছর বয়সী এই কর্মকর্তা কোয়েটা জেলার বাসিন্দা ছিলেন।

সম্প্রতি সেনা সদর দপ্তরের ২৭২তম কর্পস কমান্ডার্স সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনী ‘বিদেশি সমর্থনে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক’ ধ্বংসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে, ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তানে সামগ্রিক সহিংসতা বেড়েছে প্রায় ৪৬ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে দেশজুড়ে অন্তত ৩২৯টি সহিংস ঘটনার মধ্যে ৯০১ জন নিহত ও ৫৯৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং জঙ্গি সংগঠনের সদস্যরা।

সহিংসতার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে, যা দেশের মোট সহিংস ঘটনার প্রায় ৯৬ শতাংশের জন্য দায়ী। শুধুমাত্র খাইবার পাখতুনখোয়াতেই নিহত হয়েছে প্রায় ৬৭০ জন, যা মোট সহিংসতার প্রায় ৭০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় জঙ্গি তৎপরতা ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা নতুন করে মাথাচাড়া দিয়েছে।

জে আই/ আরএ

  • জঙ্গি
  • গুলি
এ সম্পর্কিত আরও খবর
বাকিতে পণ্য না দেওয়ায় দোকানে হামলা, গুলিবর্ষণ
বাকিতে পণ্য না দেওয়ায় দোকানে হামলা, গুলিবর্ষণ
রূপগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ২৫ 
রূপগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষে আহত ২৫ 
বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর
বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর
সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত
সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।