• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

​​​​​​​গাজায় সহায়তা বহর আটকানোর প্রতিবাদে ইউরোপে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৫, ১৬:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গাজায় যাওয়া মানবিক সহায়তা বহর আটকানোর প্রতিবাদে ইউরোপজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেছেন এবং দোকানপাট ও রেস্তোরাঁ ভাঙচুর করেছেন।

ইসরায়েলি সেনারা প্রায় ৪০টি জাহাজে অভিযান চালিয়ে ৪০০-র বেশি বিদেশি কর্মীকে আটক করার পর এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। ঘটনাটি আন্তর্জাতিক নিন্দার মুখে ফেলেছে ইসরায়েলকে।

বার্সেলোনায় বিক্ষোভকারীরা বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় হামলা চালায়। স্টারবাকস, বার্গার কিং ও ক্যারিফোর সুপারশপসহ অনেক প্রতিষ্ঠানের কাচ ভেঙে ফেলা হয় অথবা জানালায় ইসরায়েলবিরোধী স্লোগান স্প্রে-পেইন্ট করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এসব প্রতিষ্ঠান গাজায় ইসরায়েলি অভিযানে পরোক্ষভাবে সহযোগিতা করছে।

একজন বিক্ষোভকারী আকরাম আজাহোমারাস বলেন, ‘এই বিক্ষোভই আমাদের একমাত্র পথ। তবে দোকান ভাঙচুর করে আমি মনে করি সঠিক পথে এগোনো হচ্ছে না। আমাদের শান্তিপূর্ণভাবে, কথার মাধ্যমে প্রতিবাদ করতে হবে, কাজের মাধ্যমে নয়।’

ইতালিতে শিক্ষার্থীরা মিলানের স্টাতালে ও রোমের লা সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় দখল করে নেয়। বোলোনিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ গাড়ির টায়ার দিয়ে অবরোধ করা হয়। তুরিন শহরের রিং রোডেও শত শত মানুষ সড়ক অবরোধ করে।

রোমে চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টরা একটি ফ্ল্যাশ মবের আয়োজন করেন। তারা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গাজায় নিহত ১ হাজার ৬৭৭ জন স্বাস্থ্যকর্মীর নাম পাঠ করেন। ইতালির শ্রমিক ইউনিয়নগুলো গাজা সহায়তা বহরের সমর্থনে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। দেশজুড়ে ১০০-র বেশি সমাবেশ ও বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।

তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো এসব বিক্ষোভে অসন্তোষ প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কেউ কি সত্যিই মনে করে ইতালিতে স্টেশন, বিমানবন্দর, মহাসড়ক অবরোধ বা দোকান ভাঙচুর করলে ফিলিস্তিনিদের কষ্ট লাঘব হবে?

ডাবলিন, প্যারিস, বার্লিন ও জেনেভায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ইউরোপের বাইরে বুয়েনস আইরেস, মেক্সিকো সিটি ও করাচিতেও বিক্ষোভ হয়।

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হওয়া জনতা ব্যানারে লিখেছেন, ‘ইসরায়েল গাজায় নয়, মানবতাকে হত্যা করছে। চুপ করে বসে থেকো না, উঠে দাঁড়াও।’

প্যালেস্টাইন কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং আরও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর পর থেকেই ইসরায়েল গাজায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে আসছে।

আরও পড়ুন

গাজার পথে নৌবহর আটক: গ্রেটা থানবার্গসহ শতাধিক আটক

সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিও আটকে দিলো ইসরায়েল

৪ বছর পর আকাশপথে বিমান চলাচল শুরু করছে ভারত-চীন

সূত্র: রয়টার্স

এমএস/

  • ইউরোপ
  • ফ্লোটিলা
  • বিক্ষোভ
এ সম্পর্কিত আরও খবর
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেনে মধ্যরাতে বিক্ষোভ
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেনে মধ্যরাতে বিক্ষোভ
মতবিরোধ থাকলেও ন্যাটোকে টিকিয়ে রাখতে চায় ইউরোপ: জার্মান চ্যান্সেলর
মতবিরোধ থাকলেও ন্যাটোকে টিকিয়ে রাখতে চায় ইউরোপ: জার্মান চ্যান্সেলর
ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ
ঈশ্বরদীতে প্রধান ফটকে তালা দিয়ে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ
রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ
রূপগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।