দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফের ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। বৃহস্পতিবার (২ অক্টোবর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হঠাৎ ভূমিকম্প অনুভূত হলে ভয়ে স্থানীয়রা ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণপূর্বাঞ্চলের মারমারা সাগর। এলাকাটি একটি বড় ফল্টলাইনের পাশেই অবস্থিত। এই ফল্টলাইনকে রাজধানীর ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে গত রোববার দেশটির কুথায়া প্রদেশের সিমাভে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ওই কম্পনে আশপাশ কেঁপে ওঠে। পরবর্তীতে সেখানে আরও ৪ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভূমিকম্পপ্রবণ দেশ তুরস্ক বেশ কয়েকটি প্রধান ফল্টলাইনের ওপর অবস্থিত। এ কারণেই প্রায়ই তীব্র ভূমিকম্পের শিকার হয় দেশটি। ২০২৩ সালের শুরুর দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে শুধু তুরস্কেই ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজারো ভবন ধসে পড়ে। প্রতিবেশী সিরিয়াতেও প্রাণ হারান আরও প্রায় ছয় হাজার মানুষ।
সূত্র: রয়টার্স
/অ