দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের একটি আদালত। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার মামলায় তাকে অপরাধমূলক ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করা হয়।
তবে ঘুষ নেওয়া ও অবৈধ নির্বাচনী অর্থায়ন-এর অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে আদালত।
রায় অনুযায়ী, আপিল করলেও সারকোজিকে জেল খাটতে হবে। ইতোমধ্যে তিনি বলেছেন, রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।
৭০ বছর বয়সী সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। রায় ঘোষণার পর তিনি বলেন, ‘এই রায় আইনের শাসনের জন্য অত্যন্ত গুরুতর।’
সূত্র: বিবিসি
এমএস/